Main Menu

সর্বোচ্ছ সেবা জনগনের দোর-গোড়ায় পৌছে দেয়ার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে —মোকতাদির চৌধুরী এমপি

[Web-Dorado_Zoom]

MP-new year
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ,জেলা আওয়ামীলীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী।তিনি গতকাল শুক্রবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের নির্মাণ ও সংস্কার কাজ ঘুরে ঘুরে দেখেন।এসময় তিনি স্থানীয় জনগনের সাথে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন।এসময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেসার,বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা,সদর উপজেলার বিআরডিবির চেয়ারম্যান এমএইচ মাহবুব আলম,বিজয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আকতার,প্রকৌশলী মো.শাহজাহান,সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান আল মামুন।এসময় জননেতা মোকতাদির চৌধুরী এমপি বলেন,বর্তমান সরকারের মূল কাজই হচ্ছে দেশের মানুষের উন্নয়ন।সরকারের সর্বোচ্ছ সেবা জনগনের দোর-গোড়ায় পৌছে দেয়ার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।আমিও জনগনের একজন একনিষ্ঠ সেবক হিসাবে উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার চেষ্টা করছি।এলাকার মানুষের সেবা ও উন্নয়নই আমার রাজনীতির মূখ্য উদ্দেশ্য।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares