Main Menu

সরাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আধুনিক শিল্প প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকা এবং যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, কীর্তিমান মহাপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান এর উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আইরল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শ্রেণীকক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে মাওলানা আরিফুল ইসলাম কাশেমী কোরআন তেলাওয়াত ও দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব সরাইল প্রতিনিধি মো. আইযুব খান এর সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তে সরাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট কবি ও কলামিস্ট অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন সরাইল প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, দৈনিক ভোরের দর্পণ সরাইল প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান খন্দকার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাফেজ আলী নেওয়াজ, আইরল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নায়েবে মুহতামিম হাফেজ মোখতার হোসাইন,
আঁখিরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরাফাত ঠাকুর, বছিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, ব্যবসায়ী মনির মিয়া। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত  করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares