সরাইলে মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে “ছাগল বিতরণ”
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক সহায়তায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার অরুয়াইল ও চুন্টার ইউনিয়নের ৪০জন জেলের মাঝে ৮০টি ছাগল বিতরণ করেছে।
উপজেলা মৎস্য অফিসার মায়মুনা জাহান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নব নির্বাচিত সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. মোসা, উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।
« নবীনগরে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে (Previous News)
(Next News) নাসিরনগরে মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত »



















