Main Menu

সরাইলে মেঘনায় হাত পা বাঁধা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

sarail dead body 18-2-16
মোহাম্মদ মাসুদ :: সরাইলে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নামা মহিলার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামের কুমার বাড়ির এলাকার মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বুধবার বিকাল থেকে স্থানীয় লোকজন মেঘনা নদীতে মানুষ আকৃতির একটা কিছু ভাসতে দেখে। তীর থেকে দূরবর্তী স্থানে হওয়ায় তারা নিশ্চিত হতে পারেনি। সকালে ওই লাশটি তীরে ভিড়তে থাকে। উৎসুক গ্রামবাসী শুকনায় দাঁড়িয়ে ভাসমান লাশটি একজন মহিলার নিশ্চিত হয়। পরে পুলিশকে খবর দেয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা দূর্গন্ধুক্ত হাত পা বাঁধা অবস্থায় মহিলার লাশটি উদ্ধার করে। পুলিশ ধারনা করছে ৪-৫ দিন আগে দূবৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। ওই লাশের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ওসি মোঃ আলী আরশাদ বলেন, ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি। নাম পরিচয় বা কোন আত্মীয় স্বজনের সন্ধান এখনো পায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares