Main Menu

সরাইলে ফেসবুকে অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবককে পুলিশে দিলেন তরুণী

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেমের সম্পর্কের জেরে ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেল করার অভিযোগে গোপাল মল্লিক (৩২) নামের এক যুবককে স্বজনদের নিয়ে পিটুনি দিয়েছেন ভুক্তভোগী তরুণী।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারের চুনিলালের মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। গোপাল মল্লিক উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের চুনিলাল মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপাল মল্লিক নিজের ধর্ম পরিচয় গোপন রেখে একাদিক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও করে। গোপাল তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন। পরে ওই তরুণীরা যখন গোপালের ধর্মীয় পরিচয় জানতে পেরে তাকে এড়িয়ে চলেন। এরপর থেকে ওই তরুণীদেরকে ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন গোপাল।

সেই অংশ হিসেবে বুধবার গোপাল এক তরুনীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছেড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণী তার কয়েকজন স্বজনকে নিয়ে গোপালের দোকানে যান।

সেখানে ওই তরুণী গোপালের ওপর চড়াও হয়ে এক পর্যায়ে চরথাপ্পড় মারেন। তার তরুনির স্বজনেরা দোকান থেকে বের করে মারধর করেন গোপালকে। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত গোপাল ও তরুণীকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই তরুণী বাদী হয়ে সরাইল থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। আসামি গোপাল মল্লিককে আদালতে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares