Main Menu

সরাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গনশুনানী ও মতবিনিময় সভা

[Web-Dorado_Zoom]

brahmanbaria dudak sarail picture 21-9-15

দুদকের সহায়ক সংগঠন সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় সোমবার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল আবেদীন।

সরাইল উপজেলা দুপ্রকের সভাপতি শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তৃতা করেন সরাইল থানার ওসি আলী আরশাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া ,ডাঃ মো : নোমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসিনুর রহমান, দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালযের সহকারী পরিচালক নুরুল হুদা,আহসানুল কবির পলাশ, উপসহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সহকারীপরিদর্শক মোঃ কলিমুল্লাহ, সাংস্কুতিক ব্যাক্তিত্ব ঠাকুর মেজবাহ উদ্দিন,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান,সাংবাদিক বদর উদ্দিন বদু, মাহবুব খান, আতিকুল ইসলাম পল্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজুও উপজেলা দুপ্রকের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী গনশুনানীতে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares