Main Menu

সরাইলে দুইদিনে ৪ ডাকাত গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে গত দুইদিনে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার সকালে কালিকচ্ছ বাজার থেকে ডাকাত সেলিমকে (৩৫) ও গত বুধবার রাতে অভিযান চালিয়ে ডাকাত মিলন (২৮), নজরূল মৃধা (৫০) ও হাদিম মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। এদের প্রত্যেকের বিরূদ্ধে ৩-৪ টি করে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতরা কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধর্মতীর্থ এলাকার বাসিন্দা। সরাইল-নাসিরনগর সড়কে ডাকাতির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। এরা প্রত্যেকেই একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলার আসামী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, সকলের সহযোগিতায় সরাইলে কোন ডাকাত থাকবে না। মানুষ যেন রাতে সড়কে নির্বিঘেœ চলতে পারে সেই লক্ষে পুলিশের এই অভিযান। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares