Main Menu

সরাইলে ইজারাবহির্ভূত বালু উত্তোলনের অভিযোগ, গ্রামবাসীর ধাওয়া

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইজারাবহির্ভূতভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও বালুবাহী নৌযানকে ধাওয়া করেছেন স্থানীয় গ্রামবাসী। এ সময় বালু উত্তোলনে জড়িত শ্রমিকরা ড্রেজার ও নৌযান নিয়ে ভৈরবের দিকে চলে যান।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ভৈরব এলাকার মেন্দিপুর অংশ থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদাররা নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছেন।
ইজারাবহির্ভূতভাবে বালু উত্তোলনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী নৌকাযোগে সেখানে গিয়ে ড্রেজারকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বালু উত্তোলনের ড্রেজারে হামলা চালান বলে জানা গেছে।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকরা ড্রেজার ও নৌযান নিয়ে দ্রুত ভৈরবের দিকে চলে যান।
স্থানীয় গ্রামবাসীরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ইজারার নির্ধারিত এলাকার বাইরে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares