Main Menu

সরাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত লাশের পোশাক দেখে মনে হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুই হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares