Main Menu

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি সদস্যের উপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা

[Web-Dorado_Zoom]

Hamlaনাসিরনগর সংবাদদাতাঃ শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসীদের হামলার কবলে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি সদস্যের গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় । ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কের দাতমন্ডল তিন নং ব্রীজ সংলগ্ন স্থানে। আহতদের মধ্রযে রয়েছেন কুন্ডা ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডঃ মুজিবুর রহমান ও ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে এড: মুজিবুর রহমান জানান, আমরা শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে ঘটনা স্থলে পৌছা মাত্রই একটি ট্রাক দিয়ে বেরিকেট সৃষ্টি করে একদল মুখোশধারী সন্ত্রাসী অতর্কিত ভাবে আমাদেরকে কুপাতে শুরু করে। আমার মাথায় ও শীরিরের বিভিন্ন স্থানে কুপাতে শুরু করলে আমাকে বাচাতে ইউপি সদস্য আব্দুর রেজ্জাক এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরতর আহত করে। আমাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares