Main Menu

শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন, রেজিস্ট্রেশন উদ্বোধন

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার। বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু সুফিয়ান, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি মনসুর আলী দানা, সমাজসেবক আইয়ুবুর রহমান ও আব্দুল আজিজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহ মোতাসিম বিল্লাহ। এ ছাড়া অধ্যাপক সন্তোষ চৌধুরীসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনীকে ঘিরে লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares