Main Menu

শহরের মধ্যপাড়া থেকে তরুণীর মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় লুবনা আক্তার রুপা (১৫) নামে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের কাজীপাড়া দরগা মহল্লার মুসলিম মিয়ার মেয়ে। পরিবারের লোকজন জানায় রাতে একটি ফোনকল পেয়ে সে বেড়িয়ে যায় । সোমবার সকালে শহরের মধ্যপাড়া এলাকার নির্মল করের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্থানীয় লোকজন এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার গলায় রশি পেছানো ও মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন রানা নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares