Main Menu

যৌথ বাহিনীর অভিযান:: সরাইলে বিএনপি জামাতের ৬ নেতা কর্মী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

jointসরাইল প্রতিনিধি::সরাইলে বিএনপি জামাতের ৬ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতভর প্রশাসনের যৌথ অভিযানে সরাইলের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নাশকতা, বিস্ফোরক, সরকারি কাজে বাঁধা ও অন্যান্য মামলার পলাতক বিএনপি জামাতের নেতা কর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (২৮), যুগ্ম সম্পাদক আবুল হোসেন, ছোট মিয়া (৩০), নোয়াগাঁও ইউপি জামাতের ওয়ার্ড কমিটির সম্পাদক কবির হোসেন (৪৪), কুট্রাপাড়া গ্রামের ইকবাল হোসেন (২৯), সৈয়দটুলার মো. কাউছার (৩৪) ও কালিকচ্ছের বারৈইজীবি পাড়ার ইমরান মিয়া (৩৪)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares