Main Menu

মাহবুবুল আলম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়ায় পৌর মেয়র নায়ার কবীরের ফুলেল শুভেচ্ছা প্রদান

[Web-Dorado_Zoom]

dscn5213

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সদর বিআরডিবির চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য এম.এ.এইচ মাহবুব আলম তৃতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, হালিমা মুর্শেদ কাজল, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউসার আহমেদ, মুফতি মাকবুল হোসাইন, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। শুভেচ্ছা প্রদানকালে পৌর মেয়র নায়ার কবীর, এম. এ. এইচ মাহবুব আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares