মানবতাবিরোধী অপরাধ:: নবীনগরে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
ডেস্ক ২৪:: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নবীনগরের বগডহর গ্রামের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মো. ফুল মিয়ার (৭৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।দ্বিতীয় অভিযোগ হলো- ১৯৭১ সালের ১১ নভেম্বর ফুল মিয়া হানাদার বাহিনীকে নিয়ে জেলার শ্রীরামপুর গ্রামে ১৩ হিন্দু-মুসলমানকে হত্যা এবং শতাধিক ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরদিন নবীনগর উপজেলার রসুল্লাবাদ বাজার লুট ও অগ্নিসংযোগ করেন।
তৃতীয় অভিযোগে বলা হয়, ১৪ ডিসেম্বর নবীনগর উপজেলার সাহেবনগর গ্রাম থেকে মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দুছ মিয়াকে ধরে এনে নবীনগর গার্লস হাইস্কুলের সামনে পাক হানাদার বাহিনীর সহায়তায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেন ‘রাজাকার কমান্ডার’ ফুল মিয়া।
চতুর্থ অভিযোগ হলো- নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামে ৩ জন মুক্তিযোদ্ধাকে বগডহর গ্রামে ধরে এনে শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল করিমসহ কয়েকজনের নির্দেশে ফুল মিয়া খুন করে লাশ বুড়ী নদীতে ফেলে দেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার মামলার বাদী ও আসামির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।



















