ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন চার কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন
[Web-Dorado_Zoom]
প্রতিনিধি॥কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের চার কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
রোববার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে অজিত কুমার দাস (প্রতীক-পানির বোতল), আহসান উল্লাহ আহসান (প্রতীক-টিউব লাইট), কিংকর ঘোষ (প্রতীক-পাঞ্জাবি), মইনুল ইসলাম টুটুল (প্রতীক-টিউব লাইট) নির্বাচন বর্জনের ঘোষণা করেন।
এসময় তারা উপস্থিত সাংবাদিকদের জানান, কাউন্সিলর প্রাার্থী মিজান আনসারী (উট পাখি প্রতীক) ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দিয়েছেন। এছাড়া তাদের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দেন মিজান আনসারীর কর্মী ও ভাড়াটে সন্ত্রসীরা। এ অবস্থায় তারা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছেন।
« নৌকা প্রতীকের বিজয় মানেই ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর বিজয় – নায়ার কবীর (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মেয়র হলেন আওয়ামী লীগের নায়ার কবির »



















