Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ।

[Web-Dorado_Zoom]

প্রেস বিজ্ঞপ্তি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গত শুক্রবার শহরের শেরপুর ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান, এডভোকেট গোলাম সারওয়ার ভূইয়া খোকন, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, আলহাজ্ব এ.বি.এম.মমিনুল হক, মোঃ আলী আজম, মোঃ আজিম, জসিম উদ্দিন রিপন, জিয়া উদ্দিন মুন্সী আঙ্গুর, মিজানুর রহমান, আবুল বাশার এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য মুসল্লীয়ান নামাজে জানাযায় শরীক হইয়া মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares