Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আল মামুন সরকার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আল মামুন সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৮২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিকুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৫৩ ভোট। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।

সবকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৩৬২ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এছাড়া র‌্যাব সদস্য এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares