
এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।
সবকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৩৬২ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এছাড়া র্যাব সদস্য এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করেছেন।