Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির, সম্পাদক আল মামুন

[Web-Dorado_Zoom]

জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আগের কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরীকে পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও আল মামুন সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ কমিটি ঘোষণা করেন।

এ সময় কমিটির এক নম্বর সহ-সভাপতি হিসেবে সাবেক মেয়র হেলাল উদ্দিন, দুই নম্বর সহ-সভাপতি হেলাল উদ্দিন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টুর নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি পদের নাম এক মাসের মধ্যে পূরণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে জনা দেওয়ার জন্য বলা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, উদ্ভোধক ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি। প্রধান বক্তা মাহবুবউল আলম হানিফ, এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares