Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নঅভিযান অব্যাহত : মাদকসহ দুই যুবক আটক

[Web-Dorado_Zoom]

unnamedপ্রেস বিজ্ঞপ্তি:: গত ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত সাড়ে ৮টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর ল্যান্স নায়েক মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাশনি রেল গেইট এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ১১ বোতল হুইস্কিসহ দুই জনকে আটক করে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- মোঃ আব্দুল কাইয়ুম(২০), পিতা- মোঃ শিরুলক ভূঁইয়া, গ্রাম- আমোদাবাদ, ডাকঘর-আজমপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ জয় মিয়া(২০), পিতা- মোঃ হান্দু মিয়া, গ্রাম- সিংগারবিল মধ্যপাড়া, ডাকঘর-সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত আসামীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উননেছা শিউলী’ র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২(খ) এর অপরাধে দোষী সাব্যস্ত করে উভয়কে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares