Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পু্লিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

brahmanbaria_policeডেস্ক ২৪:: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক পু্লিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের ড্রিল শেডে এ সংবর্ধনা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার রাজন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অাল মামুন সরকার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares