Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে রবিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম আক্তার (৪) ও উমর মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উমর সুহিলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ও তাবাসসুম একই গ্রামের মহসিন মিয়ার মেয়ে।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওমর ও তাবাসসুম মিলে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তারা সেখান থেকে হারিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares