Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ইউএনও শামসুজ্জামান

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ন্যায়, সততা ও নিষ্ঠার সাথে সরকারী নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করায় আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ।

আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খানের হাত থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার পুরস্কার গ্রহন করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ সেমিনার হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌল্লা খান, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কর্মকর্তা। এই সেমিনারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহীর কর্মকর্তার পুরস্কার তুলে দেয়া হয় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares