ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
[Web-Dorado_Zoom]

কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল-ছাত্রদল এর বিক্ষোভ মিছিল পুলিশ বাধায় পন্ড হয়ে গেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।
শনিবার বিকেল শহরের মাইমলপাড়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
মিছিলে জেলা বিনএপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।
« নবীনগরের নাটঘরে পাত্তনা টাকা আদায়ের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত এক, আহত ২০ (Previous News)
(Next News) বিজয়নগরে দুইটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা »



















