Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটর সাইকেল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি, ২ কর্মকর্তা গুলিবিদ্ধ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার মধ্যরাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালেব ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পাওয়ার হাউজ রোডে মাদক উদ্ধারে অভিযানে যায় সদর মডেল থানার একদল পুলিশ। অভিযানকালে একটি মোটরসাইকেল আসতে দেখে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি উল্টো দিকে ঘুরিয়ে চলে যায়। এসময় পুলিশ মোটরসাইকেল দিয়ে পিছু নিয়ে ধাওয়া করলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহরে এলাকায় গিয়ে মাদক ব্যবসায়ীরা চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে।
এতে রাবার বুলেটে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালেব ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তবে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।

তিনি আরো জানান, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares