Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান চাপায় অটোরিকশাচালক নিহত

[Web-Dorado_Zoom]

চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মীরহাটি নামক এলাকায় পিকআপভ্যান চাপায় ইমাম হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনেরা জানান, ইমাম হোসেন বেলা ১১টার দিকে মীরহাটি এলাকায় তার অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. তানভীর হোসেন জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares