Main Menu

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মেয়র প্রার্থী নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

nkabir7316৭ মার্চ সোমবার সকাল ১০টায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুমায়ুন কবীর বিদ্যানিকেতনের অধ্যক্ষ জিন্নাত আরা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, ঘাটুরা গৌতমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার, পলীকমল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লায়লা মঞ্জুর, হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহাদাৎ হোসেন, আসিফ টিউটোরিয়াল হোমের শিক্ষক মাহমুদুল হাসান সানি, আব্দুল মতিন শিপন প্রমুখ।

সভা পরিচালনা করেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক পঙ্কজ কুমার দেব। সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবীর বলেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চাই। আপনারা হলেন শিক্ষিত জাতি গঠনের কারিগর। আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি।প্রেস রিলিজ

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares