Main Menu

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় পিকআপভ্যান চালক নিহত

[Web-Dorado_Zoom]

road accident 2015
জেলার বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় যাত্রীবাহি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যান চালক সেন্টু মিয়া (৪০) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সেন্টু মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরন মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখি দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মহাসড়কের রামপুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মারা যান। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। ঘন কুয়াশা দূর্ঘটনার কারন বলে ধারনা করছেন তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares