Main Menu

বিজয়নগরে বিআরডিবি’র দিনব্যাপী প্রশিক্ষণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

বিআরডিবি’র উদ্যোগে বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আওতাভুক্ত প্রাথমিক সমিতির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোরশেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী ও উপজেলার ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল কাদির। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে বদলী জনিত কারণে জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোরশেদ আলম, বিজয়নগর বিআরডিবি’র জুনিয়র অফিসার মোকতার হোসেন ও কম্পিউটার অপারেটর এমদাদুল হককে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় সংবর্ধনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী বলেন, এ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় বিজয়নগরে বিআরডিবি’র কার্যক্রম অতি অল্প সময়ে সাফল্যের পথে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিদায়ী কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে আগামী কর্মস্থলে তাদের সাফল্য কামনা করেন। পরে তিনি তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares