Main Menu

বিজয়নগরে মহান বিজয় দিবস উদযাপন

[Web-Dorado_Zoom]

বিজয়নগর সংবাদদাতা- বিজয়নগরে আজ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।আজ শনিবার সকালে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির সূচনা হয়।পরে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, আওয়ামীলীগ,বিএনপি, জাতীয় পার্টি  ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের লোকজন। পরে উপজেলা পরিসদ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাছুম, মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবু, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares