Main Menu

বিএফইউজে সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

[Web-Dorado_Zoom]

বিএফইউজে,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুকের উপর জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম,ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি পীযুষ কান্তি আচার্য,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু,সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান,প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান, জহির রায়হান।

প্রতিবাদী মানববন্ধন ও কর্মসূচীতে বক্তাগণ অনতিবিলম্বে বিএফইউজে সভাপতি ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের দাবী করেন। এসময় বক্তাগণ হুশিয়ারী উচ্চারণ করে বলেন,সাংবাদিকদের উপর চড়াও হয়ে-হামলা করে কেউ রেহাই পায়নি-পাবেও না।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares