Main Menu

বিএনপি নেতা জিল্লুর রহমানের মৃত্যুতে সরাইলে শোক সভা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,  সরাইল। সরাইল উপজেলা বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মীদের আয়োজনে জেলা বিএনপি’র আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা জিল্লুর রহমানের স্মৃতিচারন করেন, তারা বলেন তিনি দলীয় কর্মীদের বিভিন্ন ভাবে উজ্জীবিত করতেন। তিনি দলীয় সকল সভা সমাবেশে উপস্থিত থেকে  নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, সাহস যুগিয়েছেন। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তেন সবার আগে। জীবনের শেষ সময়েও তিনি অসুস্থ শরীর নিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন। তার বিদেহী আত্মার কামনা করেন সকলে।

বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এড: কামরুজ্জামান মামুন, জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ভিপি তাজুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আরমান মিয়া, জেলা যুবদলের আহবায়ক সাজিদুর রহমান সজিব, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী,  উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব নুর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, জাসাস সরাইল উপজেলা ‘র আহবায়ক রিপন ঠাকুর প্রমুখ।

পরে হাফেজ জিয়াউর রহমান দোয়া পরিচালনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares