Main Menu

বাহারুল ইসলাম মোল্লা :: দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক

[Web-Dorado_Zoom]

Bahar-Molla_2ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: মোঃ বাহারুল ইসলাম মোল্লা দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে। ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে মোঃ বাহারুল ইসলাম মোল্লাকে সার্বিক সহযোগীতা করার জন্য অনুরোধ জানিয়েছেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন।
মোঃ বাহারুল ইসলাম মোল্লা ২০০০ সালে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ায় সহ-সম্পাদক হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি স্টাফ রিপোর্টার ও দীর্ঘদিন প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দৈনিক যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মোঃ বাহারুল ইসলাম মোল্লা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি সদর উপজেলা শিক্ষা কমিটি ও সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী, শিল্পকলা একাডেমী ও রেডত্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares