Main Menu

বাঞ্ছারামপুরে শিক্ষা অফিসে ফ্যান খুলে পড়ে কর্মকর্তা আহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা অফিসে সিলিং ফ্যান খুলে পড়ে খাদিজা আক্তার নামে এক সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ একটি পুরোনো সিলিং ফ্যান খুলে তার মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে আহত খাদিজা আক্তারকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর উপজেলা শিক্ষা অফিসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শিক্ষা অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম থাকা উদ্বেগের বিষয়। দ্রুত অফিসের সিলিং ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares