Main Menu

বাঞ্ছারামপুরে বৈঠায় পিটিয়ে জেলেকে খুন করল অপর জেলে

[Web-Dorado_Zoom]

murder new

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমান মিয়া (৫০) নামে এক জেলেকে বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছে অপর এক জেলে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লা উপজেলার চর শিবপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় জাল ফেলা নিয়ে আমান উল্লার সঙ্গে অপর জেলে এবাইদুল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এবাইদুল্লা তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে আমান উল্লার পেটে আঘাত করেন। এ ঘটনায় গুরুতর আহত হন আমান উল্লাহ। অন্য জেলেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর আমান উল্লার মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত এবাইদুল্লা পলাতক রয়েছেন। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত আমান মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares