Main Menu

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

bancharampur police

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান,শনিবার দুপুরে উপজেলার কালাইনগর গ্রাম সংলগ্ন তিতাস নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে। তবে লাশটি পঁচে গলতে শুরু করায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। তাছাড়া লাশ থেকে কোন ধরনের কাগজপত্রও পাওয়া যায়নি। ওসি আরো জানান, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি, শার্ট ও কমলা রঙের জ্যাকেট ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares