Main Menu

বাঞ্ছারামপুরে ট্রলি উল্টে ১ শ্রমিক নিহত আহত ১০

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ট্রলি উল্টে চাপা পড়ে ফারুক মিয়া (২০) নামের এক শ্রমিক নিহত ও ১০ জন শ্রমিক আহত হয়েছে। রোববার সকালে উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রাম থেকে শুটকিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক পাহাড়িয়াকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। আহতরা হলেন পাহাড়িয়াকান্দি গ্রামের দুলাল মিয়া (৩০), স্বপন মিয়া (২৮), কবির মিয়া (৩০) সাজ্জাদ মিয়া(২৭), তপন মিয়া (২৫), সোহাগ মিয়া (১৮)।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, রোববার সকাল ৯টার দিকে পাহাড়িয়াকান্দি গ্রামের ঢালাই শ্রমিকরা ট্রলিযোগে সোনারামপুর যাওয়ার পথে শুটকিকান্দি গ্রামের ব্রিজে উঠতে গেলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে গর্তে পড়ে যায় যায়। এসময় ট্রলির চাপায় শ্রমিক ফারুক মিয়া নিহত ও অন্য শ্রমিকরা আহত হয়।

আহতদের প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়া (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ও বাকিদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares