Main Menu

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিশ্বরোড শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

গত শনিবার বিকাল ০৩:০০ ঘটিকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে বিশ্বারোড মোড়ে বিশ্বরোড শাখার সভপতি জনাব শেখ আবুল কালাম এর পরিচালনায় এবং জেলা আহ্বায়ক বাবু বারীন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব ফরহাদ হোসেন মাক্কি ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সিনিয়ার সহ সভাপতি জনাব আলালউদ্দিন আলাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগ্রামী যোগ্য সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব জিল্লু মিয়া, আশরাফ খান আশা, সদর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন পৌর সাধারণ সম্পাদক সোহেল মিয়া সহ অন্যান্য নেতৃ বৃন্দ।

উক্ত সভার সভাপতি বাবু বারীন্দ্র নাথ ঘোষ তার বক্তব্যে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার স্বার্থে ২০০৮ নির্বাচনের ন্যায় বর্তমান শ্রমিক বান্ধব সরকার তথা জননেত্রী শেখ হাসিনাকে নিরঙ্কুঙ্গষভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করার জন্য সকল শ্রমজীবি মানুষকে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান। সভা শেষে জাতীয় শ্রমিকলীগের সংগ্রামী জনাব এম এস মালেক শাখা কমিটির সভাপতি শেখ আবুল কালাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া সহ নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares