Main Menu

বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের মাসিক সম্মানী শতভাগ বৃদ্ধি করায় কৃতজ্ঞতা প্রকাশ

[Web-Dorado_Zoom]

poবাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের মাসিক সম্মানীভাতা গত ৩ আগস্ট থেকে দ্বিগুন (শতভাগ) বৃদ্ধি করায় বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল সকালে শহরের প্রধান ডাকঘরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্টাল ই,ডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মোঃ আর্শেদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ।

বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এমদাদুল হক হেবজু, শাহানারা বেগম, ডাঃ মোঃ হানিফ, মোঃ ধন মিয়া, ফোরকান উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আব্দুল হালিম। সভায় ই.ডি দের সম্মানী শতভাগ বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি, সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী এবং মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ২৩ হাজার ই.ডি কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares