Main Menu

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

[Web-Dorado_Zoom]

দুজনের পরিবারের মানুষ বুঝলো না, আহারে কষ্ট’ ভালোবাসার মানুষের সাথে এক ছাদের নিচে জীবন কাটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু পারিবারিক বাধা সে স্বপ্ন পূরণ হতে দিলো না। অবশেষে, দুঃখ, হতাশা আর অপূর্ণতার বোঝা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জীবনের ইতি টানলেন ফয়সাল আহমেদ (২৫)।

বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডায় নিজ শোবার ঘর থেকে ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

ফয়সাল পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে। মৃত্যুর আগে, হৃদয়ভাঙা এক স্ট্যাটাস দেন তিনি নিজের ফেসবুক ওয়ালে। সেখানে তিনি লেখেন, আমি আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হল তুমি। এই দুনিয়াতে এক সাথে থাকার ইচ্ছাটা অনেক দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষগুলা বুঝলো না, আহারে কষ্ট। তুমি আমার মুক্তা।
অগোছানো ছেলেটা।

এ স্ট্যাটাসের কিছুক্ষণ পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্বজনরা। ফয়সালের ঘর থেকে পুলিশ একটি চিঠিও উদ্ধার করে। যেখানে প্রেমিকার প্রতি তার আবেগময় কিছু কথা লেখা ছিল বলে জানা গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত হতাশা থেকেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন ফয়সাল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফয়সালের পরিবারের সদস্যরাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares