প্রবাসীদের উদ্দ্যোগে মাদ্রাসায় শিহ্মা সামগ্রী বিতরণ ও আর্থিক অনুদান
[Web-Dorado_Zoom]
আখাউড়া পৌরসভা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে পৌরশহরের শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উন্নয়নমূলক কাজের আর্থিক সহযোগীতা ও মাদ্রাসার সুবিধাবি বঞ্চিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীসহ বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের শান্তিনগর দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা ও মসজিদ মাঠে এ উন্নয়ন সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া সার্বিক সহযোগিতা করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. মুসলেম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ডেইলি অবজারভার ও যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশু, বিশেষ অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আওয়াল সাক্কু, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন, সাংবাদিক সাদ্দাম হোসাইন। ছাত্রনেতা শেখ মো. সারোয়ার হোসেনের উপস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মাষ্টার, সাংবাদিক হাসান মো. পারভেজ, জুয়েল মিয়া, ইসমাঈল হোসেন, সাজেন্ট (অব.) ফারুক ভূঁইয়া, মাদ্রাসার শিক্ষক মাওলানা হোসাঈন আহম্মেদ প্রমূখ।
« আখাউড়ায় শশ্মানে শবদাহের আধুনিক চুল্লি উদ্বোধন করেন আইনমন্ত্রী (Previous News)
(Next News) নবীনগরে মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহ রোধকল্পে আলোচনা সভা »



















