Main Menu

পৌর মেয়র নায়ার কবিরের ইংরেজি নর্ববষের শুভেচ্ছা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ সর্বস্তরের নাগরিকদের ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর দেশবাসীর জন্য শুভ হোক, কল্যাণের বার্তা বয়ে আনুক। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠুক এ দেশ। শিক্ষা, সংস্কৃতি, তথ্য-প্রযুক্তি, সাহিত্য, ক্রীড়াসব ক্ষেত্রে বিশ্বমান অর্জনের দিকে এগিয়ে যাক। নিরীহ খেটে খাওয়া মানুষের জন্য নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দের। প্রত্যেকের জীবন ভরে উঠুক খুশির জোয়ারে। বীরের জাতি আমরা। লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে টিকে থাকা আমাদের অস্থিমজ্জায় মিশে আছে। আমরা চাই না কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করতে। হতাশার চাদরে মোড়ানো থেকেও আমরা আশার আলো দেখতে পছন্দ করি। সেই আশার আলো বয়ে আনুক নতুন বছর। নতুন বছরে দেশের প্রত্যেক মানুষের জন্য অন্ন-বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহজলভ্য ও নিশ্চিত হোক। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares