Main Menu

পুষ্প রাণী দেবের পরলোকগমণ সৎসঙ্গ বিহারে বিশেষ প্রার্থনা ও সমবেদনা জ্ঞাপন

[Web-Dorado_Zoom]

শহরের মসজিদ রোডস্থ ডি.কে ক্রোকারিজের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ দেব ও সৎসঙ্গ বিহারের নির্মাণ কাজের সম্পাদক স্বপন দেব এর মাতা পুষ্প রাণী দেব গত ৮জুন শুক্রবার ভোর রাত ৪টায় মধ্যপাড়াস্থ নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমণ করেছেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি- নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবৎকালে তিনি নিরামিষ ভোজী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ওইদিন দুপুরে মেড্ডা মহাশ্মশ্মানে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার সৎগতি ও চিরশান্তি কামনা করে মেড্ডাস্থ সৎসঙ্গ বিহারের সন্ধ্যায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে। এক বিবৃতিতে ব্রহ্মণবাড়িয়া সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে সহকারী প্রতিঋত্তিক সুকুমার চন্দ্র সাহা স্বর্গীয়ার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই শোক সইবার জন্য পরমকরুণাময় সৃস্টি কর্তার নিকট প্রার্থনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares