Main Menu

পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে —– তারেক এ আদেল

[Web-Dorado_Zoom]

মঙ্গলবার বিকালে কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, কসবা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য তারেক এ আদেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনির হোসেন দেলোয়ার, কসবা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক তাপস কুমার ভৌমিক, উপজেলা যুব সহংতির আহবায়ক শাহীন মোল্লা, সদস্য সচিব মনিরুল হক খান, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ আলাউদ্দিন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, ইব্রাহীম, মাহমুদুল হাসান, তাজুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক এ আদেল বলেন, পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে ঐক্যবদ্ধভাবে সকলের একযোগে কাজ করতে হবে। তাই এখন থেকেই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সফল সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। তিনি এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares