Main Menu

নাসিরনগরে হিন্দু বাড়িতে আগুন: দুর্বৃত্তদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

[Web-Dorado_Zoom]

starডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িতে আগুন দেয়ার সাথে জড়িতদের সম্পর্কে তথ্য দিয়ে আটক করতে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দিবে প্রশাসন।

সন্দেহভাজন দুষ্কৃতিকারীদের ধরতে জনগণের সহায়তা চেয়ে নাসিরনগরের রাস্তায় রাস্তায় প্রচার চালানো হচ্ছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে বেশ কিছু হিন্দু বাড়ি ও মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। এর পরও অতর্কিতভাবে ও গোপনে হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল ভোরে একটি বাড়িতে আগুন দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার এসপি মিজানুর রহমান জানান, “দুর্বৃত্তরা এখন গোপনে হিন্দুদের সম্পত্তিতে আগুন দেয়ার চেষ্টা করছে। এদের সম্পর্কে তথ্য দিয়ে আটক করতে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।”

নিরাপত্তার স্বার্থে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এই দুর্বৃত্তদের সম্পর্কে কোন তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে ফোন করতে অনুরোধ করা হয়েছে: ০১৭১৩৩৭৩৭২৪, ০১৭১৩৩৭৩৭২৫, ০১৭১৩৩৭৩৭২৭ ও ০১৭১৩৩৭৩৭৩৩ ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares