Main Menu

নবীনগরে জাতীয় পার্টি কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে হামলার ঘটনা নিয়ে লুকোচুরি হলে সরকারকে খেসারত দিতে হবে ……………নবীনগরে কাজী মামুনুর রশিদ

[Web-Dorado_Zoom]

mrপ্রতিনিধি:: জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনা নিয়ে কোন রকম লুকোচুরি হলে সরকারকে খেসারত দিতে হবে। এ সময় তিনি আরও বলেন সংখ্যালুঘদের উপর হামলা কারা ঘটিয়েছে তা এখন সকলের জানা। তাই দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি করেন তিনি। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউপি মানিকপুর বাজারে জাতীয় পার্টি ওয়ার্ড পর্যায়ে কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন।
নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউপি জাতীয় পার্টি সাধারন সম্পাদক আবদুল বারেক সেন্টু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি সম্বনয়কারী এটিএম আবদুল্লাহ মাষ্টার, উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক মুসলেহ উদ্দিন মৃধা, নবীনগর পৌর জাতীয় পার্টি সাধারন সম্পাদক আবদুল কুদ্দস। পরে শ্যামগ্রাম ইউপি ৩টি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares