Main Menu

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক ইউপি সদস্য মসতু মিয়াকে (৬৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে। নাসিরনগর থানা পুলিশ ৪ এপ্রিল ১২টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত শুক্রবার বিদাগত রাত (৩ এপ্রিল) আহত মসতুকে বাড়িতে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। মসতু মিয়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলি গ্রামের ছুরু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য মসতু মিয়া (৬৫) একজন মাদকসেবী। প্রায় সময়ই এলাকার মাদকসেবীদের সাথে সে মাদকসেবন করত। ঘটনার দিন রাতে এক মাদকসেবীর সাথে একটি পরিত্যক্ত বাড়িতে বসে মাদক সেবন করছিল। সে সময় এলাকার কয়েকজন লোক মাদকসেবন অবস্থায় আটক করে। পরে স্থানীয়রা তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে মৃত্যু হয় মসতুর। খবর পেয়ে পুলিশ শনিবার ৪ এপ্রিল সকালে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আমরা আশা করছি দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করতে পারব। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares