Main Menu

নাসিরনগরে সাংবাদিক,চিকিৎসক, পত্রিকার হকার ও পুলিশের মাঝে পিপিই বিতরণ

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সুরক্ষামুলক ব্যবস্থার জন্য সাংবাদিক, চিকিৎসক,পত্রিকার হকার ও পুলিশের মাঝে পার্সোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার সময় নাসিরনগর প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান চৌধুরী ফারুকের উপস্থিতে এ সাংবাদিকদের হাতে এ তুলে ইক্যুপমেন্ট দেন। সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পিপিই গ্রহণ করেন।
এছাড়া দুপুর ১টার সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝেও পিপিই বিতরণ করা হয়।
জেলা পরিষদ সদস্য ফারুক বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আপনাদের পাশে আছি। চিকিৎসক, সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য জেলা পরিষদ সব সময় পাশে থাকবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares