Main Menu

নাসিরনগরে শ্মশানঘাটের ঝোপে অর্ধগ×লিত লা×শ উদ্ধার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্মশানঘাট এলাকার ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগ×লিত লা×শ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের শ্মশানঘাট এলাকা থেকে লা×শটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সড়ক দিয়ে চলাচলের সময় দু×র্গন্ধ পেয়ে এক ব্যক্তি শ্মশানঘাটের পাশের ঝোপঝাড়ে লা×শটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা×শটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লা×শটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ম×র্গে পাঠানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares